রামপালে দিনে দুপুরে এনজিওকর্মীর টাকা ছিনতাই করতে গিয়ে আটক ৩
রামপালে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের প্রক্কালে স্থানীয় জনতা ৩ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ওই সময় ছিনতাইকাজে ব্যাবহৃত নম্বরপ্লেটে প্রেস লেখাযুক্ত খুলনা মেট্রো ল-১১-৯৩০৫ একটি মটরসাইকেল আটক করা হয় । আটককৃতরা হলো পবনতলা গ্রামের সালাম শেখ এর পুত্র শেখ মিঠুন (২২),একই গ্রামের মোজাফ্ফর মল্লিক এর পুত্র রতন মল্লিক (২৩),সগুনা গ্রামের অহিদ শেখ এর পুত্র সেলিম শেখ (২১)।
এ সময় ছিনতাইখবর পেয়ে ফয়লাহাট পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে ৩ ছিনতাইকারীকে উদ্ধার করে আটক করে। উদ্ধারকৃত নম্বরপ্লেটে প্রেস লেখা সম্বলিত গাড়িটি ৭১ টেলিভিশনের রামপাল প্রতিনিধি পরিচয়দানকারী এক ব্যাক্তির । ওই বিতর্কিত সাংবাদিক পরিচয়দানকারী ব্যাক্তিও এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে বলে এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে।
বিস্তারিত আগামীকালের পত্রিকায় ……

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.